ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ওসমান হাদি যদি না ফেরেন, তাহলে দেশ অচল করার কর্মসূচি ঘোষণা ইকিলাব মঞ্চের

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৫:১৯ পিএম

ওসমান হাদি যদি না ফেরেন, তাহলে দেশ অচল করার কর্মসূচি ঘোষণা ইকিলাব মঞ্চের

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদি যদি না ফেরেন, তাহলে দেশ অচল করার কর্মসূচি ঘোষণা করেছে ইকিলাব মঞ্চ।

শরিফ ওসমান হাদি চব্বিশের গণ-অভ্যুত্থানের অন্যতম যোদ্ধা, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী।

ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে বলা হয়েছে—

‘ওসমান হাদি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই অপারেশন করবার অনুমতি দেওয়া হয়েছে।

আপনারা দোয়া করুন আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়্যেবা নসিব করেন। আর ওসমান হাদি যদি রবের ডাকে সাড়া দিয়ে শহীদের কাতারে শামিল হন সে ক্ষেত্রে পুরো বাংলাদেশের স্বাধীনতাকামী মজলুম জনতাকে সার্বভৌমত্ব নিশ্চিতকরণে শাহবাগে জড়ো হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করব এবং পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হবে। খুনি যদি ভারতে পালিয়ে যায় সে ক্ষেত্রে ভারত সরকারের সাথে আলোচনা করে যেকোনো মূল্যে তাকে গ্রেপ্তারপূর্বক ফেরত আনতে হবে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন