ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ক্ষমতার দাপটে নিজেকে অপরাজেয় ভাবলে পতন অনিবার্য: মামুনুল হক

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:২৪ এএম

ক্ষমতার দাপটে নিজেকে অপরাজেয় ভাবলে পতন অনিবার্য: মামুনুল হক

খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ক্ষমতার দাপট দিয়ে দুর্ভেদ্য প্রাচীর তৈরি করে নিজেকে অপরাজেয় মনে করা উচিত নয়। যেদিন কেউ নিজেকে অপরাজেয় মনে করবে, সেদিন থেকেই তার চূড়ান্ত পতনের শুরু হবে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১১টায় রূপগঞ্জের মুড়াপাড়া মঙ্গলখালী জামিয়া ইসলামিয়া দারুল উলুম রূপগঞ্জ মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা মামুনুল হক বলেন, এটি শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতার ক্ষেত্রেই প্রযোজ্য নয়। প্রত্যেক ক্ষেত্রেই যারা সততার চর্চা করে, আল্লাহ যাদেরকে ক্ষমতা দান করেন, তাদের এই শিক্ষা গ্রহণ করা উচিত। তিনি বলেন, ক্ষমতার দম্ভ একমাত্র আল্লাহর জন্যই প্রযোজ্য। ক্ষমতা নিয়ে অহংকার করার মতো একমাত্র মালিক হলেন আমার আল্লাহ।

তিনি আরও বলেন, কারও আর্থিক, রাজনৈতিক কিংবা প্রশাসনিক—যে কোনো ক্ষমতা নিয়ে অহংকার ও দম্ভ করা মূলত আল্লাহর সঙ্গে টাক্কর দেওয়ার নামান্তর।

তিনি বলেন, যারা নিজেদের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশকে বৈষম্যহীন রাষ্ট্র গড়ার জন্য আমানত রেখে গেছেন, তাদের উদ্দেশে তিনি স্পষ্ট বার্তা দিতে চান—তোমরা যদি শহীদ ভাইদের শাহাদাতের প্রতি সত্যিকারের সম্মান দেখাতে চাও, তবে বৈষম্যহীন সমাজ গড়ার জন্য আন্তরিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে।

এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ বেফাকের মহাসচিব আল্লামা মাহফুজুল হক, হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, সাইখুল হাদিস আল্লামা খালেদ সাইফুল্লা আইউবি, ইসলামিক জোটের মহাপরিচালক আল্লামা সাখাওয়াত হোসেন রাজি এবং জামিয়া ইসলামিয়া দারুল উলুম রূপগঞ্জের পরিচালক আল্লামা হাসান জামিল প্রমুখ।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন