ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সাংবাদিক নূরুল কবিরকে আক্রমণের অর্থ কেউ রক্ষা পাবে না : পান্না

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:৩২ এএম

সাংবাদিক নূরুল কবিরকে আক্রমণের অর্থ কেউ রক্ষা পাবে না : পান্না

রাজধানীর ফার্মগেটে ইংরেজি দৈনিক ডেইলি স্টার ভবনের সামনে একদল ব্যক্তির হাতে আক্রমণের শিকার হয়েছেন নিউজএইজ সম্পাদক নূরুল কবীর। তার ওপর হামলা নিয়ে নতুন শঙ্কা প্রকাশ করেছেন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না।

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টা ২১ মিনিটে ফেসবুকে দেওয়া এক পোস্টে এই শঙ্কা প্রকাশ করেন তিনি।

তিনি লেখেন, ‘সাংবাদিক নূরুল কবির ভাইয়ের ওপর যখন আক্রমণ তখন ধরে নিতে হবে কেউ রক্ষা পাবে না…।’ প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে একদল বিক্ষোভকারী ডেইলি স্টারে ভাঙচুর ও আগুন দেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন, সম্পাদক পরিষদের নির্বাহী কমিটির সভাপতি নূরুল কবীর। হামলাকারীদের থামানোর চেষ্টা করতে গিয়ে তিনি তাদের তোপের মুখে পড়েন।

ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেগুলোতে দেখা যায়, এক যুবক তাকে ভিড়ে ধাক্কা দিচ্ছেন এবং ‘আওয়ামী লীগের দালাল’ বলে গালিগালাজ করা হচ্ছে।

ধাক্কা দেওয়ার সময় একজনকে তার চুল টানতে দেখা যায়।

 

বার্তা বাজার/এস এইচ

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন