ঢাকা   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিএনপির সঙ্গে সমঝোতা নয়, ৩০০ আসনেই প্রার্থী দিচ্ছে গণঅধিকার পরিষদ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:৪৩ এএম

বিএনপির সঙ্গে সমঝোতা নয়, ৩০০ আসনেই প্রার্থী দিচ্ছে গণঅধিকার পরিষদ

বিএনপির সাথে আসন সমঝোতায় যাচ্ছে না গণঅধিকার পরিষদ। এককভাবে দলীয় প্রতীকে ৩০০ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে নুরুল হক নুর নেতৃত্বাধীন দলটি। জাতীয় নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

তিনি জানান,  মিটিং দলের নির্বাহী কমিটির, আগ্রহী মনোনয়ন প্রত্যাশী ও অঙ্গসংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেখানে নেতারা তাদের বক্তব্যে জানান, গণঅধিকার পরিষদ একটি বিকল্প রাজনৈতিক শক্তি হতে চায়। আওয়ামী ফ্যাসিবাদের সাথেও কোন আপস করেনি।’

এর মাধ্যমে বিএনপির সঙ্গে আসন সমঝোতা কিংবা জোটের আলোচনার আনুষ্ঠানিক সমাপ্তিও ঘটে গেল। ২৩ ডিসেম্বর গণঅধিকার পরিষদ সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় অবস্থান পরিষ্কার করবে বলেও জানা গেছে।

২৫ ডিসেম্বর পর্যন্ত দলটির মনোনয়নপত্র বিতরণ চলবে। আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর দলীয় প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবে।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন