ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হাসিনার গণহত্যায় চুপ থাকা ফ্যাসিস্ট সাকিবের হঠাৎ মায়াকান্না

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫১ এএম

হাসিনার গণহত্যায় চুপ থাকা ফ্যাসিস্ট সাকিবের হঠাৎ মায়াকান্না

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করেছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। যা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছিল। এ ছাড়াও গত বছর ছাত্র-জনতার আন্দোলনের সময়ও চুপ ছিলেন তিনি। সাকিব আল হাসান হঠাৎ দেশের শিশুদের প্রতি শোক প্রকাশ করেছেন। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি দেশের নৃশংস হত্যাকাণ্ড এবং শিশুদের দুর্দশা নিয়ে গভীর দুঃখ প্রকাশ করেছেন।

সাকিব লিখেছেন, “রাজশাহীর পঙ্গু মাসুদের ছোট্ট শিশু, টাঙ্গাইলের মোমিনের ছোট্ট শিশু, সদ্য নৃশংস হত্যার শিকার দীপু দাশের ছোট্ট শিশু, গোপালগঞ্জের দীপ্ত সাহার ছোট্ট শিশু, ওসমান হাদির ছোট্ট শিশু—আরও কত শত শিশু আজ এতিম হয়ে গেছে। এই শিশুদের জীবন যেন আগামীর জন্য দুর্বিষহ না হয়—সে দায়িত্ব বাংলাদেশের, তথা আমাদের।”

তিনি আরও বলেছেন, “লক্ষ্মীপুরের শিশু আয়শা, মাগুরার ধর্ষিত শিশু আছিয়াকে আমরা হারিয়েছি! ওরা কেউ রাজনীতি বোঝে না, ধর্ম বোঝে না—তবুও ওদের জীবন দিতে হয়েছে! শিশুদের জন্য, শিশুদের ভবিষ্যতের জন্য, মানুষের মতো মানুষ হয়ে বেঁচে থাকার জন্য—সর্বোপরি শিশুর বাসযোগ্য বাংলাদেশ গড়বার জন্য—আমরা কি ঠিক দায়িত্বশীল আচরণ করছি? ভালো থেকো, সুস্থ থেকো—আগামী গড়বার কারিগর, আমাদের আগামী প্রজন্ম।”

শেষে তিনি বড় দিনের শুভেচ্ছা জানিয়ে লিখেন, “সবাইকে বড় দিনের শুভেচ্ছা।”

এর আগে গত বছরের ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন এবং দেশের নানা সহিংস ঘটনার সময় তিনি কোনো পদক্ষেপ নেননি। সমালোচকরা মনে করছেন, তার এই হঠাৎ প্রকাশিত মানবিক ভাবনা অনেকটাই রাজনৈতিক নিরপেক্ষতার অভাবকে ঢেকে রাখার চেষ্টা।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন