ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ওসমান হাদিকে নিয়ে পোস্ট, অফিশিয়াল ফেসবুক পেইজ হারালেন আসিফ মাহমুদ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০১:১৫ পিএম

ওসমান হাদিকে নিয়ে পোস্ট, অফিশিয়াল ফেসবুক পেইজ হারালেন আসিফ মাহমুদ

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অফিশিয়াল ফেসবুক পেজটি অপসারণ করা হয়েছে। প্রায় ৩০ লক্ষাধিক ফলোয়ারসমৃদ্ধ পেইজটি সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ রিমুভ করে দেয় বলে জানা গেছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) আরেকটি ফেসবুক আইডিতে আসিফ মাহমুদ পোস্ট দিয়ে এ কথা জানান।

আসিফ মাহমুদ অভিযোগ করে বলেন, ওসমান হাদি ভাই সংশ্লিষ্ট সকল পোস্ট, ভিডিওতে স্ট্রাইক এবং সংঘবদ্ধ রিপোর্ট করে আমার অফিশিয়াল পেইজটি (৩০ লক্ষাধিক ফলোয়ার) রিমুভ করে দেয়া হয়েছে।

তিনি আরো দাবি করেন, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে লিংক দিয়ে সংঘবদ্ধ রিপোর্ট করা হয়েছে। হাদি ভাইকে নিয়ে দেওয়া তিনটি ভিডিওতেই স্ট্রাইক করা হয়েছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন