ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মহিউদ্দিন রনি

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৬:২৫ এএম

ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মহিউদ্দিন রনি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি।

শনিবার (২৭ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক ভিডিও বার্তায় এ তথ্য জানান তিনি।

মহিউদ্দিন রনি ভিডিও বার্তায় বলেন, ভারতীয় আধিপত্যবাদ ও ভিনদেশি সব আগ্রাসনমুক্ত একটি ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি ঢাকা-১৮ আসন থেকে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে কাজ করতে চাই।

তিনি বলেন, ২৯ তারিখের মধ্যে আমাকে একটি সমর্থক লিস্ট জমা দিতে হবে।

ঢাকা-১৮ আসনের এয়ারপোর্ট, উত্তরা, খিলক্ষেত, আশকোনা, উত্তরখান, দক্ষিণখান, তুরাগ এলাকার মধ্য থেকে আমার ২০০ জন শুভাকাঙ্ক্ষী ভাই-বন্ধু প্রয়োজন। যারা ঢাকা-১৮ আসনের ভোটারদের থেকে সমর্থন নিয়ে আসবেন।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন