ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভারতে মুসলিম ও খ্রিষ্টানসহ বিভিন্ন সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় বাংলাদেশের উদ্বেগ

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:০৮ পিএম

ভারতে মুসলিম ও খ্রিষ্টানসহ বিভিন্ন সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় বাংলাদেশের উদ্বেগ

ভারতে মুসলিম ও খ্রিষ্টানসহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন ও সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। রোববার (২৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান জনকূটনীতি বিভাগের মহাপরিচালক মাহবুবুল আলম।

তিনি বলেন, ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে নৃশংস হত্যাকাণ্ড, গণপিটুনি, নির্বিচার আটক এবং ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেওয়ার ঘটনাগুলো উদ্বেগজনক। চলতি মাসে ভারতের ওড়িশায় মুসলিম যুবক জুয়েল রানাকে হত্যা, বিহারে মুহাম্মদ আতাহার হোসেনের হত্যাকাণ্ড, কেরালায় বাংলাদেশি সন্দেহে এক ব্যক্তিকে হত্যার ঘটনা এবং বিভিন্ন স্থানে মুসলিম ও খ্রিষ্টানদের ওপর সহিংসতার খবর পাওয়া গেছে।

মাহবুবুল আলম আরও বলেন, গত সপ্তাহে বড়দিন উদযাপনের সময় ভারতজুড়ে খ্রিষ্টানদের ওপর যে গণসহিংসতার ঘটনা ঘটেছে, তা নিয়েও বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করছে। এসব ঘটনাকে বাংলাদেশ ঘৃণাজনিত অপরাধ ও লক্ষ্যভিত্তিক সহিংসতা হিসেবে দেখছে।

তিনি বলেন, বাংলাদেশ প্রত্যাশা করে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত করবে এবং দায়ীদের আইনের আওতায় আনবে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, প্রতিটি দেশের দায়িত্ব হলো নিজ নিজ সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন