ঢাকা   বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান, যাবেন রংপুর-সিলেটেও

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ১২:৩২ এএম

১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান, যাবেন রংপুর-সিলেটেও

দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১১ জানুয়ারি তিনি বগুড়ায় যাবেন বলে বগুড়া জেলা বিএনপির শীর্ষ দুই নেতা নিশ্চিত করেছেন। বগুড়া থেকে রংপুরে যাবেন তিনি। সেখানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তিনি।

এছাড়াও আগামী ২০ জানুয়ারি নাগাদ তিনি সিলেটে যাবেন বলেও বিএনপির বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে।

বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পৈতৃক ভিটা আছে। এবার প্রথম বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন তারেক রহমান।

বগুড়া জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশাহ বলেন, ‘আগামী ১১ জানুয়ারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসবেন বলে জেনেছি। আগামীকাল ৫ জানুয়ারি বিষয়টি চূড়ান্তভাবে নিশ্চিত হতে পারব।’

উল্লেখ্য, তারেক রহমান সবশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর বগুড়ায় গিয়েছিলেন। ১৯ বছর ১৮ দিন পর আগামী ১১ জানুয়ারি বগুড়ায় পা রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ১২ জানুয়ারি মা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলতাফুন্নেছা খেলার মাঠে গণদোয়ায় অংশ নেবেন তিনি।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন