ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জামায়াতের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত : হুমাম কাদের চৌধুরী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ০৭:১০ পিএম

জামায়াতের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত : হুমাম কাদের চৌধুরী

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, ‘জামায়াত একটি শিক্ষিত দল হিসেবে পরিচিত। সে হিসেবে তাদের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। ইতিহাস ঘেঁটে দেখলেই সত্য স্পষ্ট হয়ে যায়।’

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রাণীরহাটে এ কে এস ডায়াগনস্টিক সেন্টারের নতুন শাখার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রাঙ্গুনিয়ার মানুষ কখনোই তাদের চৌধুরী পরিবারের বাইরে যায়নি মন্তব্য করে হুমাম কাদের চৌধুরী বলেন, ‘আমার দাদা থেকে শুরু করে আমি পর্যন্ত আমরা সবাই রাঙ্গুনিয়ার সন্তান হিসেবেই পরিচিত ছিলাম। এটা কোনো নতুন দাবি নয়, এটা ইতিহাস।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সামানজার খান, একেএস খান হেলথকেয়ার লিমিটেডের নির্বাহী পরিচালক নোমানুর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, আধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একেএস ডায়াগনস্টিক সেন্টার রাঙ্গুনিয়ার মানুষের আস্থার জায়গা হয়ে উঠবে।

ভবিষ্যতে উন্নত সেবা ও প্রযুক্তির মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা। রাঙ্গুনিয়ার স্বাস্থ্য খাতে এটি একটি ইতিবাচক সংযোজন বলে মন্তব্য করেন।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন