ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘চাঁদাবাজ ডটকম’ ওয়েবসাইট চালু করার ঘোষণা দিলেন এনসিপি নেতা নাসিরউদ্দীন

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১১:৩১ এএম

‘চাঁদাবাজ ডটকম’ ওয়েবসাইট চালু করার ঘোষণা দিলেন এনসিপি নেতা নাসিরউদ্দীন

দুর্নীতি ও চাঁদাবাজি রোধে ‘চাঁদাবাজ ডটকম’ (chandabaj.com) নামে একটি বিশেষ ওয়েবসাইট এবং জাতীয় হটলাইন চালু করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারী।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। সম্প্রতি নির্বাচনী প্রচারণাকালে তার দেওয়া এই সংক্রান্ত একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে নাসিরউদ্দীন পাটোয়ারীকে বলতে শোনা যায়, ‘‘আমরা ‘চাঁদাবাজ ডটকম’ নামে একটি ওয়েবসাইট চালু করব। এর মাধ্যমে বিভিন্ন জায়গায় যারা চাঁদাবাজি ও দুর্নীতি করে, তাদের বিরুদ্ধে ডকুমেন্টস বা এভিডেন্স (প্রমাণ) দিয়ে আপনারা ইনপুট দিতে পারবেন। যারা তথ্য দেবেন, তাদের নাম-পরিচয় আমরা সম্পূর্ণ গোপন রাখব।”

তিনি আরও জানান, ‘অতি শীঘ্রই জাতীয় হটলাইন এবং এই ওয়েবসাইটটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।’

সংগৃহীত প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আমরা একগাদা প্রমাণ নিয়ে ওদের (চাঁদাবাজদের) মুখের ওপর গিয়ে বলব—এই হলো প্রমাণ, আপনি এখন রাজনীতি ছেড়ে দেন।’

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন