ঢাকা   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ঢাকা-১৭ আসনে বিএনপির ৫৬ সদস্যের মিডিয়া কমিটি ঘোষণা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১২:৩৫ এএম

ঢাকা-১৭ আসনে বিএনপির ৫৬ সদস্যের মিডিয়া কমিটি ঘোষণা

ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী কার্যক্রম জোরদারে ৫৬ সদস্যবিশিষ্ট একটি মিডিয়া কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) ঢাকা-১৭ নির্বাচনী কার্যক্রমের প্রধান সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং যুগ্ম সমন্বয়ক ফরহাদ হালিম ডোনারের যৌথ স্বাক্ষরে এই মিডিয়া কমিটি অনুমোদন ও ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মিডিয়া ব্যক্তিত্ব জাহিদুল ইসলাম রনি।

কমিটিতে মোট ৫৪ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন, যারা মাঠপর্যায়ে নির্বাচনী প্রচারণা, গণমাধ্যম সমন্বয়, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপনা ও তথ্য প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে জানানো হয়।

নতুন এই মিডিয়া কমিটি ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনী বার্তা জনগণের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দিতে সক্রিয় ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন