ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জুলাই যোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আলাদা বিভাগ খোলার প্রতিশ্রুতি

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০২:০১ পিএম

জুলাই যোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আলাদা বিভাগ খোলার প্রতিশ্রুতি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করা হবে।

রোববার দুপুরে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এ মতবিনিময় তিনি এসব কথা বলেন। জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান।

তিনি বলেন, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের মতো সার্বভৌমত্ব রক্ষায় ২০২৪ সালে জুলাইযোদ্ধারও ভূমিকা রেখেছেন। বিএনপি ক্ষমতায় গেলে জুলাই যোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আলাদা বিভাগ খোলার প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান।

মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানও মতবিনিময় সভায় অংশ নেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন