ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ক্ষমতায় গেলে শিল্পের গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বাড়াবে না জামায়াত

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৬:৩৩ পিএম

ক্ষমতায় গেলে শিল্পের গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বাড়াবে না জামায়াত

জামায়াত ক্ষমতায় গেলে আগামী তিন বছর শিল্পখাতে গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বাড়াবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে জামায়াতে ইসলামী।

দলটি বলছে, জামায়াত ক্ষমতায় বন্ধ কলকারখানা পাবলিক–প্রাইভেট পার্টনারশিপে চালু ও শ্রমিকদের ১০ শতাংশ মালিকানা দেওয়া হবে। এছাড়া কৃষকদের জন্য সুদবিহীন ঋণ সুবিধা হবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে জামায়াত আয়োজিত ‘পলিসি সামিট ২০২৬’ অনুষ্ঠানে এ প্রতিশ্রুতি দেওয়া হয়।

ক্ষমতায় গেলে মেধা ও প্রয়োজনের ভিত্তিতে ১ লাখ শিক্ষার্থীর জন্য মাসিক ১০ হাজার টাকা সুদমুক্ত শিক্ষাঋণ দেওয়া হবে বলেও জানিয়েছে জামায়াত।

এছাড়াও ক্ষমতায় গেলে শিক্ষাজীবন শেষে চাকরি পাওয়া পর্যন্ত সময়ে পাঁচ লাখ বেকারকে সর্বোচ্চ দুই বছর মেয়াদে মাসিক ১০ হাজার টাকা করে সুদমুক্ত ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দলটি।

বক্তারা বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ রাখা হবে। ট্যাক্স ও ভ্যাট (মূল্য সংযোজন কর) বর্তমান হার থেকে ক্রমান্বয়ে কমিয়ে দীর্ঘমেয়াদে ট্যাক্স ১৯ শতাংশ ও ভ্যাট ১০ শতাংশে নামিয়ে আনা হবে। স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড চালু (এনআইডি, টিআইএন, স্বাস্থ্য ও সামাজিক সেবা এক কার্ডে) করা হবে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন