ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিএনপিতে যুক্ত হয়েছি মানে এই নয় যে, তাদের সব সিদ্ধান্তে ‘জি হুজুর’ করব: স্নিগ্ধ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০২:৫৩ এএম

বিএনপিতে যুক্ত হয়েছি মানে এই নয় যে, তাদের সব সিদ্ধান্তে ‘জি হুজুর’ করব: স্নিগ্ধ

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম প্রধান দল বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়েই আমি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছি। তবে তার মানে এই নয় যে বিএনপির সব সিদ্ধান্তের সঙ্গে আমি চোখ বন্ধ করে ‘জি হুজুর, জি হুজুর’ করব।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে স্নিগ্ধ বলেন, নিজের মতামত প্রকাশের স্বাধীনতা বিএনপিতে আছে, এটা আমি বিশ্বাস করি, এবং এটিই একটি গণতান্ত্রিক দলের প্রকৃত সৌন্দর্য।

তিনি বলেন, দলে থেকেও দলের সমালোচনা করতে পারার রাজনীতি টাই তো আমরা প্রতিষ্ঠা করতে চাই। দলকানারাই তো হাসিনাকে ফ্যাসিস্ট বানাইসে।

জ্বি হুজুর সংস্কৃতি পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, এই ‘জি হুজুর’ সংস্কৃতির কারণেই হাসিনা একজন ফ্যাসিস্টে পরিণত হয়েছিল। শুধু দল করি বলেই দলকানা হয়ে যেতে হবে, এই রাজনৈতিক সংস্কৃতি বদলাতে না পারলে সামনে আরেকটি জুলাই অপেক্ষা করছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন