ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ঢাকা-১৮ আসনে দাঁড়িপাল্লায়ই শাপলা কলি : জামায়াত নেতা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০২:৫৫ পিএম

ঢাকা-১৮ আসনে দাঁড়িপাল্লায়ই শাপলা কলি : জামায়াত নেতা

ঢাকা-১৮ আসনে দাঁড়িপাল্লায়ই শাপলা কলি বলে মন্তব্য করেছেন উত্তরাপশ্চিম থানা আমির মাজহারুল ইসলাম।

শুক্রবার আসন্ন নির্বাচনে জামায়াতসহ ১০ দল মনোনীত ঢাকা-১৮ আসনের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবের সমর্থনে ৫১ নম্বর ওয়ার্ড জামায়াত ইসলামীর এক মিছিল ও গণসংযোগে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

মাজহারুল ইসলাম বলেন, ১০ দল মনোনীত আদীবকে শাপলা কলিতে ভোট দিয়ে জয়যুক্ত করুন। ঢাকা-১৮ তে দাঁড়িপাল্লাই শাপলা কলি। শাপলা কলিতেই আপনারা ভোট দিন। আর গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে থাকুন। জামায়াতের গণসংযোগ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে আরিফুল ইসলাম আদীব বলেন, ইনসাফ প্রতিষ্ঠায় ঢাকা-১৮ আসনে শাপলা কলিতে ও হ্যাঁ ভোট দিন।

এসময় আরো উপস্থিত ছিলেন, তুরাগ মধ্য থানা আমীর গাজী মনির হোসাইন, নায়েবে আমীর কামরুল হাসান, উত্তরা পশ্চিম থানা সেক্রেটারি ফিরোজ আলম, তুরাগ মধ্য থানা সেক্রেটারি মুহিবুল্লাহ বাচ্চুসহ জামায়াত নেতৃবৃন্দ।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন