ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

তারেক রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনসিপির

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:৪৫ এএম

তারেক রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনসিপির

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মধ্যরাতে মাইক বাজিয়ে বিএনপি চেয়ারম্যান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ দলটির।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে বাংলামোটরের এনসিপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘আচরণবিধি অনুযায়ী মাইক ব্যবহারের সময়সীমা রাত ৮টা পর্যন্ত থাকলেও তারেক রহমান মধ্যরাত পর্যন্ত মাইক ব্যবহার করে প্রচারণা চালিয়েছেন।’

তিনি বলেন, ‘বিএনপির প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বদলি করে দেওয়া হচ্ছে।’ তিনি আরও অভিযোগ করেন, ‘ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকা সত্ত্বেও সেনাবাহিনীকে কেন্দ্রের বাইরে রাখার নীতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন, যা পুরো নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে।’

এদিকে গণভোটের পক্ষে প্রচারণা চালাতে ২৩৮টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে এনসিপি। এসব প্রার্থী গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে মাঠে প্রচারণা চালাবেন। পাশাপাশি আগামী ২৫ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ১১ দিন সারাদেশে এনসিপির নির্বাচনী ও গণভোটের পদযাত্রা কর্মসূচির ঘোষণাও দেওয়া হয়।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন