ঢাকা   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সবাই বাংলাদেশের মানুষ, কেউ সংখ্যালঘু নয়: মির্জা ফখরুল

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ০৭:২০ পিএম

সবাই বাংলাদেশের মানুষ, কেউ সংখ্যালঘু নয়: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা সবাই বাংলাদেশের মানুষ, এখানে কেউ সংখ্যাগরিষ্ঠ নয়, আর কেউ সংখ্যালঘু নয়। আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং থাকব।’

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়নের শ্রী শ্রী রাধা গোপীনাথ ও গৌর সুন্দর শ্রীবিগ্রহের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে তিনি এই অনুষ্ঠানে যোগ দেন।

এ সময় জামায়াতে ইসলামকে ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, তারা স্বাধীনতা বিরোধী তাদের হাতে বাংলাদেশ নিরাপদ নয়। এই দেশ আমাদের সবার। আগামী ১২ তারিখ আপনারা যাকে খুশি তাকে ভোট দিন তবে এমন কাওকে ভোট দেবেন না যার হাতে দেশ নিরাপদ নয়।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা ভবিষ্যতে এমন একটি সরকার গঠন করতে চাই, যে সরকার ধর্ম কিংবা বর্ণের কোনও ভেদাভেদ করবে না। সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’

অনুষ্ঠানে উপস্থিত হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় শেষে তিনি আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে ও তার দলকে জয়যুক্ত করার আহ্বান জানান। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন