ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

২৬ ও ২৭ জানুয়ারি ৮ জেলা সফরে যাচ্ছেন জামায়াত আমির

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ০১:০৩ এএম

২৬ ও ২৭ জানুয়ারি ৮ জেলা সফরে যাচ্ছেন জামায়াত আমির

উত্তরাঞ্চলে দুদিনের সফর শেষে করে রোববার দিনভর নিজের নির্বাচনী এলাকাসহ অন্তত চারটি স্থানে প্রচারণায় অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আবার দুদিনের সফরে ২৬ ও ২৭ জানুয়ারি ৮ জেলায় যাচ্ছেন ডা. শফিকুর রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আগামী ২৬ ও ২৭ জানুয়ারি কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর, সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলা সফর করবেন তিনি। এ সফরকালে তিনি ১১ দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন।

এ সময় তার সফরসঙ্গী হবেন সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন