ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হিজাব নিয়ে টানাটানি করার দুঃসাহস দেখাবেন না: আল্লামা মামুনুল হক

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ১০:৩৪ পিএম

হিজাব নিয়ে টানাটানি করার দুঃসাহস দেখাবেন না: আল্লামা মামুনুল হক

দেশের বিভিন্ন স্থানে নারী ও হিজাব নিয়ে চলমান পরিস্থিতির প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে মামুনুল হক বলেন, বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কায়দায় আমার মা-বোনদের গায়ে হাত তোলার দুঃসাহস দেখানো হচ্ছে। যদি এই অপতৎপরতা বন্ধ না হয় এবং আমার বোনদের হিজাব নিয়ে টানাটানি করবার দুঃসাহস দেখানো হয়, তবে যে আগুন জ্বলবে—সে আগুন নেভানোর ক্ষমতা বাংলার কোনো শক্তির হবে না।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১০টায় নবীগঞ্জ জে.কে. স্কুল মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ও ১০-দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরীর সমর্থনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক এসব কথা বলেন।

১১ দলীয় নির্বাচনী ঐক্যের নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা দিয়ে তিনি আরও বলেন, “আপনারা আমাদের বোনদের নিরাপত্তার প্রতি সজাগ দৃষ্টি রাখবেন। আমার মেয়েদের দিকে চোখ তুলে তাকানোর হিম্মত যেন কেউ না পায়, সেভাবে আপনারা ইস্পাত-কঠিন দেয়াল গড়ে তুলে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় সাহসী ভূমিকা পালন করবেন।”

জনসভায় বক্তারা রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরীকে বিজয়ী করার লক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন