ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বাসে নির্বাচনী প্রচারণা শুরু করলেন জামায়াত আমির

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০১:১৭ পিএম

বাসে নির্বাচনী প্রচারণা শুরু করলেন জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাল্টিমিডিয়া বাসের উদ্বোধন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৯) রাজধানীর মিরপুর-১০ নম্বরে মাল্টিমিডিয়া বাসের উদ্বোধন করেন।

তিনি বলেন, দেশের সম্পদ ও সম্মান যাদের হাতে নিরাপদ, ১২ তারিখ তাদের হাতেই দেশের চাবি উঠবে।

জামায়াত আমির বলেন, দেশবাসী এবার পরিবর্তন চায়। জামায়াত চায় দেশের মানুষের বিজয়। নির্বাচনে ১৮ কোটি মানুষ বিজয়ী হবে, যদি জামায়ত বিজয়ী হয়।

জামায়াতে আমির আরও বলেন, আগামী ১৩ তারিখ থেকে এক নতুন অভিযাত্রায় এগিয়ে যাবে বাংলাদেশ। জনগণের প্রতি আস্থা নয়া থাকায় শেরপুরে হামলা চালানো হয়েছে।

এ সময় ঢাকা-১৫ আসনের ভোটারদের কাছে দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন