ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আ. লীগ চায় রাজনৈতিক সরকার আসুক, তারা নির্বাচনে ঝামেলা করবে না: মাসুদ কামাল

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১০:২৯ এএম

আ. লীগ চায় রাজনৈতিক সরকার আসুক, তারা নির্বাচনে ঝামেলা করবে না: মাসুদ কামাল

আওয়ামী লীগ নির্বাচন প্রতিরোধ করতে চাইবে না বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। তিনি বলেছেন, আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে নেই, তারা নির্বাচন প্রতিরোধ করতে চাইবে না। আওয়ামী লীগের প্ল্যান হলো, যেই আসুক, রাজনৈতিক সরকার আসুক। আওয়ামী লীগ এটাও মনে করে, রাজনৈতিক সরকার আসলে তাদের অবস্থা আগের চেয়ে ভালো হবে।

ইউনূসের বিদায় হোক, এটা দলটি চায়। সেজন্য আওয়ামী লীগ এই নির্বাচনে কোনো ঝামেলা করবে না। একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এসব কথা বলেন তিনি। এ সময় লুট হওয়া অস্ত্র ‍উদ্ধার নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের কড়া সমালোচনা করেন মাসুদ কামাল।

বলেন, উনি বলেন— অস্ত্র উদ্ধার হয়নি। গ্যারান্টি দিয়ে বলতে পারি, তারা এগুলো এখানে ব্যবহার করবে না। সে গ্যারান্টি কীভাবে দেয়? এগুলো কোনো কথা! এই সরকারের মতো এত দায়-দায়িত্বহীন সরকার জীবনেও দেখিনি। তারা জানেও না কী বলতে হবে, কীভাবে বলতে হবে।

তিনি আরো বলেন, এই নির্বাচন শান্তিপূর্ণ হবে। কারণ নির্বাচনে যারা অংশ নিচ্ছে, বিএনপি ও জামায়াত। দুই দলই মনে করছে, ভোট তাদের পক্ষে আসবে। তারা চেষ্টা করবে বেশিরভাগ ভোটার আনার জন্য। উত্তেজনা থাকলেও মারামারির পর্যায়ে যাবে এবং ভয়ংকার অবস্থা হবে, যেখানে হাসপাতাল ঠিকঠাক রাখতে হবে— মনে হয় না এরকম কোনো বাস্তবতা দেশে আছে।

সরকারের কোনো ক্ষমতা নেই বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন