ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আমার আব্বা ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রার্থী, তার পক্ষে ভোট চাইতে এসেছি: জাইমা রহমান

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৯ পিএম

আমার আব্বা ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রার্থী, তার পক্ষে ভোট চাইতে এসেছি: জাইমা রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জন্য ভোট চাইতে মাঠে নেমেছেন তার কন্যা জাইমা রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে গুলশান অ্যাভেনিউয়ে তাকে ভোট চাইতে দেখা গেছে।

গুলশানের বাসা থেকে বেরিয়ে হেঁটে হেঁটে ফুটপাত, পথচারীর কাছে তারেক রহমানের ছবি সম্বলিত লিফলেট তুলে দেন জাইমা। বিপণিবিতানেও ভোট চাইতে দেখা গেছে তাকে। গুলশান দুই নম্বরে এসে তিনি প্রচারণা শেষে করেন।

লিফলেট বিতরণের সময় জাইমা বলেন, “আমি জাইমা রহমান, তারেক রহমানের কন্যা। আমার আব্বা ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রার্থী, তার পক্ষে ভোট চাইতে এসেছি। এটি (লিফলেট) নিন। দোয়া করবেন।”

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ আসন এবং বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন