ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’: আমান

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৪ এএম

‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’: আমান

ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান বলেছেন, আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী। আপনারা এ অবহেলিত তালতলীর উন্নয়ন চাইলে ধানের শীষে ভোট দিন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মালিপাড়া সালেহিয়া মাদ্রাসা মাঠে ধানের শীষের নির্বাচনি সভায় তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, দেশের মানুষ আর বর্তমান শাসনব্যবস্থা চায় না। জনগণ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের প্রতীক হচ্ছে ধানের শীষ।

আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার আত্মীয়স্বজনদের নিরাপদে পাঠিয়ে নিজেও ভারতে পালিয়ে গেছেন। এই দল করার আর কোনো প্রয়োজন নেই। যারা এতদিন আওয়ামী লীগ করতেন, তারাও এখন বুঝে গেছেন—ধানের শীষই দেশের ভবিষ্যৎ।

আমান উল্লাহ আমান বলেন, প্রতিহিংসার রাজনীতি নয়, সবাইকে নিয়ে দেশ গড়তে চায় বিএনপি। তাই ভয়ভীতি ভুলে ধানের শীষ প্রতীকে ভোট দিন। বিএনপি ক্ষমতায় এলে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে।

সভায় প্রধান অতিথি ছিলেন ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা।

তিনি বলেন, তালতলীর মানুষ বরাবরই গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে। এবারও ভোটের মাধ্যমে সেই বার্তাই দেওয়া হবে।

এ সময় সভায় জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতারা ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, বরগুনা-১ আসনটি (বরগুনা সদর, আমতলী ও তালতলী) দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে আসছে। আসন্ন নির্বাচনে এ আসনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন