ঢাকা   বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দুই আসনেই বড় ব্যবধানে পরাজিত ফয়জুল করীম

Authorনিউজ রুম

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৪ এএম

দুই আসনেই বড় ব্যবধানে পরাজিত ফয়জুল করীম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ ও বরিশাল-৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের কাছে পরাজিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির ও হাতপাখা প্রতীকের প্রার্থী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

উভয় আসনেই বেসরকারি ফলাফলে বিএনপি সমর্থিত প্রার্থীরা বড় ব্যবধানে এগিয়ে থেকে বিজয় নিশ্চিত করেছেন।

বরিশাল-৫ আসন

বরিশাল-৫ আসনের ১৭৬টি কেন্দ্রের সবগুলোর ফলাফল অনুযায়ী বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ধানের শীষ প্রতীকের প্রার্থী মজিবর রহমান সরোয়ার পেয়েছেন ১ লাখ ৩১ হাজার ৪৩১ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করীম পেয়েছেন ৯৩ হাজার ৫২৮ ভোট।

বরিশাল-৬ আসন

বরিশাল-৬ আসনের ১১৩টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান পেয়েছেন ৮১ হাজার ৮৭ ভোট।

দ্বিতীয় অবস্থানে থাকা দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ মাহমুদুন্নবি পেয়েছেন ৫৪ হাজার ৫৩৩ ভোট। হাতপাখা প্রতীকের প্রার্থী ফয়জুল করীম পেয়েছেন ২৮ হাজার ৮২৩ ভোট।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন