ঢাকা   বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ফল ঘোষণার ইতি টানল নির্বাচন কমিশন

Authorনিউজ রুম

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৭ পিএম

ফল ঘোষণার ইতি টানল নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈদের উৎসবের মতো উৎসাহ ও স্বতঃস্ফূর্ততায় জনগণ অংশ নিয়েছেন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) সানাউল্লাহ।

তিনি বলেন, ‘সব অশনি ও শঙ্কা বন্যার পানিতে ভেসে গেছে। জাতি হিসেবে আমরা চূড়ান্তভাবে বিজয়ী হয়েছি।‘

শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আনুষ্ঠানিক ফল ঘোষণার সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসি সানাউল্লাহ বলেন, ‘আমাদের চেষ্টা শতভাগ ছিল। আমরা মনে করি, জাতি হিসেবে আমাদের মান-সম্মান ও ভাবমূর্তি বিশ্বপরিসরে আরও সুদৃঢ় হয়েছে। আল্লাহর কাছে হাজারও শোকর-তিনি নেহায়েত রহমত করেছেন বলেই আমরা সুষ্ঠুভাবে এই মহাযজ্ঞ সম্পাদন করতে পেরেছি।’

দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘তারা ঈদ উৎসবের মতো স্বতঃস্ফূর্তভাবে এই আয়োজনে অংশগ্রহণ করেছেন। যার কারণে বন্যার পানিতে যেমন খড়কুটো টিকে থাকে না, তেমনি যা কিছু অশনি সংকেত ছিল, যা কিছু শঙ্কার জায়গা ছিল-সব এই বন্যার পানিতে ভেসে গেছে এবং আমরা জাতি হিসেবে চূড়ান্তভাবে বিজয়ী হয়েছি।‘

গণতন্ত্রের ধারাবাহিকতা প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র তার নির্দিষ্ট রেলপথ থেকে যেন আর কখনো বিচ্যুত না হয়। এই নির্বাচন ভবিষ্যতে আরও ভালো নির্বাচন আয়োজনের পাথেয় ও দৃষ্টান্ত হয়ে থাকুক-এই আশাবাদ ব্যক্ত করছি।’

শেষে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমাদের ভুল-ভ্রান্তির জন্য পুনরায় ক্ষমা চেয়ে নিয়ে এখানেই আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করছি। বাকি যে স্ট্যাটিস্টিক্যাল বিষয় রয়েছে, আমাদের সম্মানিত সিনিয়র সেক্রেটারি আলাদাভাবে মিডিয়ার ভাই-বোনদের দিয়ে দেবেন।’

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, শেষ হয় বিকাল সাড়ে ৪টায়। নির্বাচনের বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী দুই-তৃতীয়াংশ আসনে জয় পেয়েছে বিএনপি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন