ঢাকা   সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিএনপির হামলায় জামায়াত কর্মী আহতের অভিযোগ

Authorনিউজ রুম

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৭ পিএম

বিএনপির হামলায় জামায়াত কর্মী আহতের অভিযোগ

মেহেরপুরের গাংনীত বিএনপি কর্মীদের হামলায় তিন জামায়াত কর্মী আহত হওয়ার অভিযোগ উঠেছে। নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার সকালে জোড়পুকুরিয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- উজ্জ্বল হোসেন (৩০) ও তার ভাই মাসুদ (৪৫) এবং জুয়েল (২৮)। তাদের মধ্যে উজ্জ্বল হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। বাকিদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা জানান, তারা সবাই জামায়াতে ইসলামীর কর্মী। সকালে স্থানীয় বাজারে চা পান করতে এলে তাদের ওপর বিএনপির কর্মীরা হামলা চালায়।

আহতদের অভিযোগ, জামায়াতে ইসলামীর পক্ষে কাজ করায় বিএনপি কর্মী মহিবুল ও তার ছেলে রিপন, বেলু ও সাহেব দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে তাদের ওপর হামলা করে।

গাংনী উপজেলা জামায়াতের মিডিয়া সেলের প্রধান মাহাবুব জানান, মেহেরপুর-২ আসনে বিএনপি প্রার্থী আমজাদ হোসেনকে প্রায় নয় হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেছেন জামায়াত জোট প্রার্থী নাজমুল হুদা।

তবুও মধ্যরাতে বিএনপি কর্মীরা সরকার গঠন নিশ্চিত হওয়ায় বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর লোকজনকে হুমকি দিতে শুরু করেন। এরই বহিঃপ্রকাশ জোড়পুকুরিয়া বাজারের সহিংসতা।

এ বিষয়ে গাংনী থানার ওসি উত্তম কুমার দাস জানান, সহিংসতার সংবাদ পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!