ঢাকা   বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কক্সবাজার-৪/ ভোটের ব্যবধান মাত্র ৯২৯, জামায়াত প্রার্থীর পুনর্গণনার দাবি

Authorনিউজ রুম

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৪ পিএম

কক্সবাজার-৪/ ভোটের ব্যবধান মাত্র ৯২৯, জামায়াত প্রার্থীর পুনর্গণনার দাবি

কক্সবাজার-০৪ (উখিয়া-টেকনাফ) আসনের ফলাফল বাতিলের আবেদন জানিয়েছেন ওই আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নূর আহমেদ আনোয়ারী। তিনি একই সঙ্গে পুনঃভোট গণনা, আপত্তিকৃত ভোট পুনঃবিবেচনা এবং পোস্টাল ভোটসহ অন্যান্য অসঙ্গতি নিরসনের দাবি জানিয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার জেলা জামায়াত কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। এর আগে, প্রধান নির্বাচন কমিশনার ও কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন দাখিল করা হয়।

আনোয়ারী বলেন, প্রকাশিত বেসরকারি ফলাফলের ভিত্তিতে তার প্রাপ্ত ভোট ও বিজয়ী প্রার্থীর প্রাপ্ত ভোটের ব্যবধান মাত্র ৯২৯। তবে নির্বাচনে ৪ হাজার ৮৯৯টি ভোট বাতিল ও আপত্তিকৃত হিসেবে গণ্য করা হয়েছে, যা ব্যবধানের তুলনায় অত্যন্ত বেশি এবং অস্বাভাবিক।

তিনি অভিযোগ করেন, বহু কেন্দ্রে সঠিকভাবে সিল করা ব্যালট পেপার ভুলবশত বাতিল করা হয়েছে, ভোট গণনার সময় এজেন্টদের পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হয়নি, নির্দিষ্ট প্রতীকের বিপক্ষে ভোট অস্বাভাবিক হারে বাতিল করা হয়েছে এবং কেন্দ্রভিত্তিক ফলাফলে গরমিল লক্ষ্য করা গেছে।

এ ছাড়া, পোস্টাল ভোট গণনাতেও স্বচ্ছতা ও নিয়ম অনুসরণের ঘাটতির অভিযোগ রয়েছে। তার মতে, গণনায় তার প্রাপ্ত ভোট কম দেখানো হয়েছে।

জেলা জামায়াতের আমির নূর আহমেদ আনোয়ারী দাবি করেন, অনিয়ম ও অসঙ্গতির কারণে প্রকাশিত ফলাফলের প্রতি গুরুতর সন্দেহ সৃষ্টি হয়েছে এবং পুনঃভোট গণনা ও বাতিল ভোট পুনঃবিবেচনা ব্যতীত প্রকৃত জনমত প্রতিফলিত করা সম্ভব নয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি জাহেদুল ইসলাম, সাংগঠনিক সেক্রেটারি আল আমিন ও মো. সিরাজুল ইসলাম প্রমুখ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন