ঢাকা   রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শেরপুর-৩ ও বগুড়া-৬: পহেলা বৈশাখের আগেই নির্বাচন

Authorনিউজ রুম

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৭ পিএম

শেরপুর-৩ ও বগুড়া-৬: পহেলা বৈশাখের আগেই নির্বাচন

পহেলা বৈশাখের আগেই স্থগিত হওয়া শেরপুর-৩ ও শূন্য হওয়া বগুড়া-৬ আসনের উপনির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বৈশাখে সাধারণত ঝড়-বৃষ্টি হয়। তাই আমরা বৈশাখের আগে ওই দুই আসনের নির্বাচন শেষ করার পরিকল্পনা করছি।’

উপনির্বাচন নিয়ে এরইমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘তফসিল ঘোষণার বিষয়ে কমিশন সময় বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। সাংবিধানিক বাধ্যবাধকতা ও আইনগত প্রক্রিয়া মেনেই নির্বাচন আয়োজন করা হবে।’

উপনির্বাচনে পোস্টাল ব্যালট ব্যবস্থা বহাল থাকবে বলেও জানান ইসি মাছউদ। তিনি বলেন, এই দুই আসনের নির্বাচনেও প্রবাসী ও অনুপস্থিত ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত করে ইসি। অন্যদিকে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনে জয়লাভ করেন। নিয়ম অনুযায়ী শপথের আগে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। ফলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!