ঢাকা   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারে জনগণের সরকার প্রয়োজন : রাশেদ প্রধান

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৫ পিএম

পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারে জনগণের সরকার প্রয়োজন : রাশেদ প্রধান

পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জন্য দেশে মজলুম জনগণের সরকার গঠন করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাজধানীর পল্টনস্থ মরহুম শফিউল আলম প্রধান মিলনায়তনে জাগপা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, জাগপা ২০০৯ সাল থেকে দাবি করে আসছে পিলখানা হত্যাকাণ্ড আওয়ামী লীগের নীলনকশা। অবশেষে অন্তর্বর্তী সরকারের রিপোর্টের মাধ্যমে তাই প্রমাণ হয়েছে। ভাগ্যের নির্মম পরিহাস, অন্তর্বর্তী সরকার রিপোর্ট দিলেও বিচারকার্য শুরু করতে পারেনি। বর্তমান বিএনপি সরকারও পারবে বলে জনগণ মনে করে না।

রাশেদ প্রধান বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা, আওয়ামী লীগ ও সকল গণহত্যার সুষ্ঠু বিচারের জন্য আমাদের আরও অপেক্ষা করতে হবে। মজলুম জনগণের সরকার গঠন করতে হবে।

জাগপার প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন— দলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, হাজী মো. হাসমত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম হাসু, প্রকাশনাবিষয়ক সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, জাগপা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান ফারুকী এবং যুব জাগপার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!