ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দল মনোনয়ন দিলেই সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেব: ইশরাক হোসেন

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৯ পিএম

দল মনোনয়ন দিলেই সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেব: ইশরাক হোসেন

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, দল যদি তাকে মনোনয়ন দেয়, তবেই তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেবেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে তিনি প্রশাসক আব্দুস সালামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা জানান। সামাজিক মাধ্যমে যে বক্তব্য দিয়েছেন, তা ব্যক্তিগত মতামত বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী ঢাকা শহরের সমস্যা নিয়ে প্রশাসকের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান। বিশেষ করে বর্ষার আগে ডেঙ্গু নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন এবং নাগরিক সেবার দ্রুততা বৃদ্ধি বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা তৈরি হয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তাদের নির্দেশ দিয়েছেন যাতে সংসদ সদস্যরা দ্রুত সময়ের মধ্যে নাগরিক সেবা নিশ্চিত করেন।

জাতীয় নির্বাচনের প্রসঙ্গে ইশরাক হোসেন অভিযোগ করেছেন, ঢাকা-৬ আসনে জামায়াতের প্রার্থী অস্বাভাবিকভাবে ভোট পেয়েছেন, যা কল্পনার বাইরে। তিনি বলেন, ভোটার তালিকা পরীক্ষা করে দেখা উচিত কারা ভোটার এবং তারা কোথা থেকে এসেছেন। এছাড়াও তিনি ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনে বিএনপির প্রার্থীদের হারানোর ক্ষেত্রে ইন্টেরিম সরকারের কিছু সহযোগিতার বিষয় উল্লেখ করেছেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন