ঢাকা   সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ছাত্রলীগে ঘৃণা, নিজেদের নাম বদলে ফেললো জাগপার ছাত্র সংগঠন

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১০:১১ পিএম

ছাত্রলীগে ঘৃণা, নিজেদের নাম বদলে ফেললো জাগপার ছাত্র সংগঠন

দীর্ঘ ৪৫ বছরের পুরোনো নাম পরিবর্তন করল জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ছাত্র সংগঠন। ‘জাগপা ছাত্রলীগ’-এর পরিবর্তে সংগঠনটির নতুন নাম রাখা হয়েছে ‘জাগপা ছাত্র কাফেলা’। আজ থেকে নতুন এই নামেই সংগঠনটি তাদের সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

আজ (মঙ্গলবার) সকালে জাগপার কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আব্দুর রহমান ফারুকী আনুষ্ঠানিকভাবে নাম পরিবর্তনের সিদ্ধান্ত জাগপার মুখপাত্র রাশেদ প্রধানকে অবহিত করেন।

নাম পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে জাগপা ছাত্র কাফেলার সভাপতি আব্দুর রহমান ফারুকী বলেন, ১৯৮০ সালে মজলুম জননেতা শফিউল আলম প্রধানের হাত ধরে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল। দেশ ও গণতন্ত্রের লড়াইয়ে এই সংগঠনের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ফ্যাসিবাদের দোসর আওয়ামী লীগের ছাত্র সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ’ দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। ফলে সাধারণ মানুষের মনে ‘ছাত্রলীগ’ নামের প্রতি এক ধরনের তীব্র ঘৃণা ও বিতৃষ্ণার সৃষ্টি হয়েছে। জনগণের সেই আবেগ ও মর্যাদাকে সম্মান জানিয়ে আমরা আমাদের সংগঠনের নাম থেকে ‘ছাত্রলীগ’ শব্দটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

উল্লেখ্য, ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত ‘পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ’ পরবর্তী সময়ে বাংলাদেশ ছাত্রলীগে রূপান্তরিত হয়।

১৯৭৫ সালে বাকশালের মাধ্যমে তৎকালীন সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করলে সংগঠনটির একাংশ সেই নির্দেশ মানতে অস্বীকার করে ‘ছাত্রলীগ প্রধান’ নামে কার্যক্রম চালিয়ে আসছিল। পরবর্তীতে ১৯৮০ সালে শফিউল আলম প্রধান যখন জাগপা গঠন করেন, তখন এই অংশটি ‘জাগপা ছাত্রলীগ’ হিসেবে আত্মপ্রকাশ করে। দীর্ঘ সাড়ে চার দশক পর এবার সেই নামে পরিবর্তন আনা হলো।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন