বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান নতুন প্রজন্মের কাছে আগামী দিনের নেতৃত্ব দানের প্রস্তুতির গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, আজকের তরুণ তরুণীরা আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ রূপকার। তাই তাদের নিজেদের দায়িত্ববোধ সম্পর্কে সচেতন হতে হবে এবং দেশের প্রতি কর্তব্য বুঝতে হবে।
বুধবার (১৪ মে) বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত বৃত্তি প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মঈন খান বলেন, আমরা এখন বিদায় নেওয়ার সময় পার করছি, আর তোমাদের সময় শুরু। এই সময়ে তোমাদের সঠিক প্রস্তুতি নেওয়া প্রয়োজন। যদি এই সময় নষ্ট হয়ে যায়, পড়াশোনার বদলে অপ্রয়োজনীয় আন্দোলন-উত্তেজনায় লিপ্ত হও, তাহলে দেশের ১৮ কোটি মানুষের দায়িত্ব তুমি যথাযথভাবে পালন করতে পারবে না।
মহানগর সাংস্কৃতিক ফোরামের আয়োজনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. ইউনূস তালুকদার রাজু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন, উপদেষ্টা আলমগীর হোসেন, জাহাঙ্গীর আলম মিন্টু সহ অনেকে। অনুষ্ঠানে মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে মেডেল ও সনদপত্র বিতরণ করা হয়।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ছাত্রদের শক্তি আমাদের থেকে আলাদা, তাদের মধ্যে সেই উজ্জ্বল শক্তি আছে যা আমাদের হারিয়ে গেছে। সেই শক্তি নিয়ে তোমরা এগিয়ে গিয়েছো। গত জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে দেশের গণতন্ত্রে এক বৈপ্লবিক পরিবর্তন এসেছে, যার গৌরব তোমাদেরই।
তিনি আরও বলেন, বিগত ১৫ বছর ধরে দেশের গণতন্ত্রকামী মানুষ একটি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সংগ্রাম করেছে। সেই সংগ্রামের ফলেই তোমরা দেশের ভবিষ্যত রচনা করেছো। তাই তোমাদের এই গৌরব ধরে রাখতে হবে। ভুল পথে গেলে বা দায়িত্বে অবহেলা করলে শুধু তোমরাই ক্ষতিগ্রস্ত হবে না, বরং বাংলাদেশের আগামী প্রজন্মও ক্ষতিগ্রস্ত হবে।
ড. মঈন খান যোগ করেন, “ছাত্র নং অধ্যায় নং তপ” – অর্থাৎ তোমাদের জন্য পড়াশোনা করা এক ধরনের তপস্যা। লেখাপড়া ছাড়া বিকল্প নেই এবং এটি ভুলে চলবে না। তোমরা দেশের উন্নয়নে নিজেকে নিয়োজিত করবে, নেতৃত্ব দেবে এবং বাংলাদেশকে বিশ্বের মঞ্চে মাথা উঁচু করে দাঁড় করাবে।
তিনি শেষ করেন, তোমাদের শক্তি আছে বলেই তুমি এগিয়েছো, জুলাই ছাত্র আন্দোলনে তোমাদের গৌরব অর্জিত হয়েছে। সেই গৌরব রক্ষা করাই তোমাদের কর্তব্য। সুযোগ নষ্ট করলে শুধু তোমরাই নয়, দেশের ভবিষ্যতও ক্ষতিগ্রস্ত





