ঢাকা   শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ফ্যাসিবাদী সংবিধান আমরা চাই না : নাসীরুদ্দীন পাটওয়ারী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১১:০৬ পিএম

ফ্যাসিবাদী সংবিধান আমরা চাই না : নাসীরুদ্দীন পাটওয়ারী

‎যে সংবিধান ফ্যাসিবাদী সংবিধান, সে সংবিধান আমরা চাই না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় চাঁদপুর প্রেস ক্লাব কমিউনিটি সেন্টারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) সদর উপজেলা শাখার আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

‎তিনি বলেন, একাত্তরের সংবিধান শেখ মুজিবের সংবিধান। এই সংবিধান ভারতীয় সংবিধান।

এই সংবিধানের মাধ্যমে হাসিনা ফ্যাসিস্ট সরকার হয়েছিল। এই সংবিধানের কারণে জুলাই ২৪শে অসংখ্য ভাই শহীদ হয়েছে। এই সংবিধানের কারণে বিএনপি-জামায়াত নেতাকর্মীরা ঘরছাড়া ছিল। এই সংবিধান কাউকে রক্ষা করতে পারেনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরো বলেন, এই সংবিধান যদি আমরা পরিবর্তন করতে পারি, তাহলে শেখ হাসিনার মতো আর কেউ স্বৈরাচারী হয়ে উঠবে না। আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে। এদের পুনর্বাসন বন্ধ করতে হবে। কারো যদি তাদের প্রতি এত পিরিত থাকে, তাহলে ভারতে শেখ হাসিনার কাছেই চলে যান।

তিনি বলেন, অবৈধভাবে ঠিকাদারি কার্যক্রম পরিচালনার চেষ্টা করা ব্যক্তিদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। যাদের বৈধ ঠিকাদারি লাইসেন্স নেই, তারা যেন কোনোভাবেই কাজ করতে না পারে সে বিষয়ে স্থানীয়দের নজরদারি বাড়ানোর আহ্বান জানান তিনি। একই সঙ্গে যারা নামে-বেনামে ঠিকাদারি করতে আসে, তাদের চিহ্নিত করে গাছের সঙ্গে বেঁধে আটক রেখে প্রশাসনের কাছে হস্তান্তরের কথাও উল্লেখ করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেন, শেখ হাসিনার আমলে যেভাবে বিভিন্ন স্থানে অনিয়ম ও প্রভাব খাটিয়ে কাজ নেওয়ার চেষ্টা করা হয়েছে, এখনো সেই ধারা অব্যাহত রাখার চেষ্টা চলছে। এ সময় আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

এ ছাড়া জাতীয় নাগরিক পার্টির চাঁদপুর জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন