ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হেফাজত মহাসচিব সাজিদুর রহমানের সহধর্মিণী আর নেই

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১২:০২ পিএম

হেফাজত মহাসচিব সাজিদুর রহমানের সহধর্মিণী আর নেই

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব সাজিদুর রহমানের সহধর্মিণী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।

সোমবার (৩০ মার্চ) ভোর সাড়ে ৪টায় ঢাকার শ্যামলীতে অবস্থিত সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতাল (সিকেডিইউ)-এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মরহুমার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ-এর মহাসচিব মুহিউদ্দীন রাব্বানী। গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় তিনি উল্লেখ করেন, মরহুমা চার ছেলে এবং দুই কন্যা সন্তান রেখে গেছেন। তার ইন্তেকালে পরিবারে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, মরহুমার জানাজা আজ জোহরের নামাজের পর জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়া মাঠে অনুষ্ঠিত হবে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন