ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গুমের ঘটনায় শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে যুবদল নেতার অভিযোগ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৫:২৮ পিএম

গুমের ঘটনায় শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে যুবদল নেতার অভিযোগ

নিজের গুম হওয়ার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বরাবর অভিযোগ দিয়েছেন সাবেক যুবদল নেতা মশিউর রহমান মামুন।

সোমবার (৬ এপ্রিল) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের কাছে তিনি এ অভিযোগ জমা দেন।

অভিযোগে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকেও অভিযুক্ত করা হয়েছে। তবে বাকি সবার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

পরে মশিউর রহমান সাংবাদিকদের জানান, ২০১৫ সালের ২৩ ফেব্রুয়ারি তিনি গুমের শিকার হন। ওই দিন ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংকক যাওয়ার পথে সাদা পোশাকের পুলিশ তাকে নিয়ে যায়। হাতে হাতকড়া ও চোখে ব্লাইন্ড ফোল্ডেড অবস্থায় তাকে ছয় মাস আটকে রাখা হয়। একই বছরের ২৩ আগস্ট ডিবি হেফাজতে গারদে নেওয়া হয়। এর দু-একদিন পর আদালতে তুলে দুই দফা রিমান্ড শেষে প্রায় দুই বছর ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন তিনি। এরপর উচ্চ আদালতের জামিনে বের হয়ে আসেন তিনি।

তিনি আরও বলেন, আমাকে টানা ছয় মাস অমানুষিক নির্যাতন করা হয়েছে। আমি এখন হাঁটতে পারছি না। এক সময় প্রতিদিন পাঁচ মাইল দৌড়াতাম, খেলাধুলা করতাম। এখন আমি অন্যের ওপর নির্ভরশীল। চিকিৎসার প্রয়োজনে এখন লন্ডনে থাকতে হচ্ছে। কারণ আমার দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন।

‘তদন্তের স্বার্থে আসামিদের নাম এখনই পরিষ্কার করতে পারছি না। এরই মধ্যে অনেকে দেশ থেকে পালিয়ে গেছেন। আর যারা আছেন, নাম প্রকাশিত হলে তারাও হয়তো পালিয়ে যাবেন।’

প্রসঙ্গত, বর্তমানে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন মামুন। ১৯৮৫ সাল থেকে ছাত্রদলের রাজনীতি শুরু করেন। ২০০১-এর বিএনপির কেন্দ্রীয় নির্বাচন মনিটরিং সেলের সদস্য ছিলেন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন