হাইকোর্টের রায় ঘোষণার পর মেয়র পদে দায়িত্ব নেওয়ার বিষয়ে কথা বলেছেন বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। শুক্রবার তিনি তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসের মাধ্যমে এই প্রতিশ্রুতি দেন।
স্ট্যাটাসে ইশরাক হোসেন জানান, শপথ গ্রহণ শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা। তিনি জানিয়েছেন, জনতার নির্বাচিত মেয়র হিসেবে তার প্রধান দায়িত্ব হলো আসন্ন কোরবানির ঈদের আগে রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনার পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করা।
তিনি আরও বলেন, উত্তরের মেয়র দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত সেখানকার প্রশাসন ও পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করবেন।
ইশরাক হোসেন উল্লেখ করেন, দক্ষিণের সাবেক কাউন্সিলর ও বিগত নির্বাচনের প্রার্থীদের নিয়ে একটি জোনভিত্তিক মনিটরিং টিম গঠন করবেন। তিনি আরও জানান, বিকালের মধ্যে (১৬ ঘণ্টার মধ্যে) একটি স্বস্তিদায়ক পরিবেশ সৃষ্টি করার জন্য তিনি উদ্যোগ নেবেন এবং দক্ষিণের পরিচ্ছন্নকর্মীদের সঙ্গে সরাসরি কাজ করবেন।
মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম কাজ হিসেবে বর্জ্য ব্যবস্থাপনায় দ্রুত এবং কার্যকর সমাধান আনার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।






