ঢাকা   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আবার কি এক-এগারোর ছায়া? নাহিদের বিস্ফোরক মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে তোলপাড়"

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৩ মে ২০২৫, ১০:১১ পিএম

আবার কি এক-এগারোর ছায়া? নাহিদের বিস্ফোরক মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে তোলপাড়"

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম আশঙ্কা প্রকাশ করে বলেছেন, গণতান্ত্রিক রূপান্তরকে ব্যাহত করতে বাংলাদেশে আরেকটি এক-এগারোর ষড়যন্ত্র চলছে।

শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন।

🔴 “দিল্লি থেকে আঁকা হচ্ছে নতুন ষড়যন্ত্রের নকশা”

নাহিদ লেখেন,

“বাংলাদেশের রাজনীতিকে সবধরনের আধিপত্যবাদ থেকে মুক্ত করে স্বাধীন ও সার্বভৌম পথেই পরিচালনা করাই আমাদের মূল লক্ষ্য। বারবার আমাদের বিভাজন করা হয়েছে, ঐক্য নষ্ট করা হয়েছে। এবারও দেশকে দুর্বল রাখার জন্য অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চলছে।”

⚠️ “আবারও এক-এগারোর বন্দোবস্তের চেষ্টা”

তিনি আরও দাবি করেন,

“আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকেই দেশের ভেতরে ও বাইরে থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে। গণতন্ত্রের পথে অগ্রসর হওয়া বাংলাদেশকে ঠেকাতে নতুন করে এক-এগারোর মতো পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে।”

🛡️ সেনাবাহিনী ও জনতার প্রতি আহ্বান

নাহিদ ইসলাম বলেন,

“ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশপ্রেমিক, ধর্মপ্রাণ ছাত্র-জনতা ও সেনা সদস্যদের ঐক্যবদ্ধ হতে হবে। সার্বভৌমত্ব রক্ষায় আমাদের প্রস্তুত থাকতে হবে।”

📌 এনসিপির পক্ষ থেকে ৬ দফা দাবি:

১. ড. ইউনূসকে সংস্কার ও ভোটাধিকারের প্রতিশ্রুতি রক্ষা করে রাজনৈতিক সমস্যার সমাধান নিশ্চিত করতে হবে।
২. জুলাই ঘোষণাপত্র নির্ধারিত সময়ের মধ্যে প্রকাশ করতে হবে।
৩. ঘোষিত টাইম ফ্রেমে নির্বাচন সম্পন্ন করতে হবে।
৪. নির্বাচনের আগে জুলাই সংস্কার সনদ প্রণয়ন করতে হবে।
৫. জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে এবং তার জন্য রোডম্যাপ দিতে হবে।
৬. নতুন সংবিধান প্রণয়নের লক্ষ্যে গণপরিষদ ও আইনসভার নির্বাচন একসাথে দিতে হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন