ঢাকা   বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বর্তমান সরকারকে ‘শেখ হাসিনার ভূতে ধরেছে’: মামুনুল হক

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ পিএম

বর্তমান সরকারকে ‘শেখ হাসিনার ভূতে ধরেছে’: মামুনুল হক

বর্তমান সরকারকে ‘শেখ হাসিনার ভূতে ধরেছে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট (আইইডিবি) মিলনায়তনে আয়োজিত এক জাতীয় সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে ১১ দলীয় ঐক্য। মামুনুল হক বলেন, ‘শেখ হাসিনাকে যে ভূত ধরেছিল, তিনি বিতাড়িত হওয়ার পর সেই ভূত এখন বর্তমান সরকারের ওপর সওয়ার হয়েছে। আর সেই ভূত হলো জনগণকে অপমান করার।’

তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে জনগণকে উপহাস করা হয়েছে এবং মতামতের তোয়াক্কা না করে উন্নয়নকে গণতন্ত্রের সংজ্ঞা হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছিল। জনগণকে অপমান করার পরিণতিই তিনি ভোগ করছেন বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির ভূমিকার সমালোচনা করে মামুনুল হক বলেন, বর্তমান সরকারের কর্মকাণ্ডেও জনগণকে তুচ্ছতাচ্ছিল্যের প্রবণতা দেখা যাচ্ছে। সংসদে দাঁড়িয়ে জনগণকে ‘মূর্খ’ বলা হচ্ছে এবং জনপ্রতিনিধিদের ‘মাস্টার’ সাজানোর চেষ্টা চলছে।

ক্ষমতার অপব্যবহার সম্পর্কে সতর্ক করে তিনি বলেন, ‘ক্ষমতার মসনদে বসলে ইঁদুরও নিজেকে সিংহ ভাবে।’ গণভোটের রায় উপেক্ষা না করারও আহ্বান জানান তিনি। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রয়োজনে আন্দোলনের মাঠে গিয়ে দাবি আদায় করা হবে এবং রাজপথে প্রতিপক্ষের মোকাবিলা করা হবে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন