ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কুষ্টিয়া-৩ আসনে জামায়াতের প্রার্থী মুফতি আমীর হামজা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৫, ০২:৫৯ পিএম

কুষ্টিয়া-৩ আসনে জামায়াতের প্রার্থী মুফতি আমীর হামজা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে আলোচিত ইসলামী বক্তা মুফতি আমীর হামজার।

রবিবার (২৫ মে) কুষ্টিয়ার আব্দুল ওয়াহিদ অডিটরিয়ামে অনুষ্ঠিত জেলা জামায়াতের দায়িত্বশীল সম্মেলনে এই ঘোষণা দেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন।

সম্মেলনের সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলমগীর বিশ্বাস এবং অধ্যাপক খন্দকার এ কে এম আলী মহসীন।

ঘোষণার সময় মোবারক হোসেন বলেন, “কুষ্টিয়া-৩ আসনের প্রার্থী হিসেবে আমরা একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্বকে মনোনয়ন দিয়েছি। মুফতি আমীর হামজা শুধু দেশেই নয়, দেশের বাইরেও পরিচিত একজন ইসলামিক স্কলার।” তিনি আরও জানান, এ আসনের মাধ্যমে ৩০০টি আসনের প্রার্থী ঘোষণার কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল গফুর, কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক, ছাত্রশিবিরের শহর সভাপতি সেলিম রেজা এবং জেলা সভাপতি খাজা আহমেদসহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা।

দলের পক্ষ থেকে জানানো হয়, কুষ্টিয়া-৩ আসনে ইসলামী মূল্যবোধ, রাজনৈতিক বিকল্প এবং জাতীয় সংকট উত্তরণে মুফতি হামজার মতো একজন চিন্তাশীল ধর্মীয় নেতাকে প্রার্থী করে তারা জনসম্পৃক্ত রাজনীতির বার্তা দিতে চান।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন