ঢাকা   মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

প্রতিটি ক্যাম্পাসে হাজার হাজার বার শিবিরকে ‘গুপ্ত’ বলা হবে: ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৩:৪১ এএম

প্রতিটি ক্যাম্পাসে হাজার হাজার বার শিবিরকে ‘গুপ্ত’ বলা হবে: ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির

বাংলাদেশের কোনো ক্যাম্পাসে আবারও হামলা করার চেষ্টা করলে শক্তভাবে শিবিরকে প্রতিহত করা হবে। শিবিরকে প্রতিটি ক্যাম্পাসে হাজার হাজার বার ‘গুপ্ত’ বলা হবে। গত ১৭ বছর ছাত্রলীগের সন্ত্রাসীদের সঙ্গে মিশে রাজনীতি করেছে শিবির, ছাত্রলীগের কিছুটা দায় শিবিরকে নিতে হবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ক্যাম্পাসে গ্রাফিতিতে ‘গুপ্ত’ শব্দ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায়, রাজধানীর টিএসসিতে বিক্ষোভ মিছিলের আগে এমন মন্তব্য করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

এ সময় বক্তব্যের শুরুতে চট্রগ্রামে দেয়াল লিখনকে কেন্দ্র করে সন্ত্রাসী সংগঠন ছাত্র শিবির যেভাবে হামলা করেছে, তার নিন্দা জানান নাছির উদ্দীন নাছির।

বাকৃবিতে ঈশা খাঁ হলের শিক্ষার্থীদের বিরুদ্ধে ছাত্রদলের কর্মীকে মারধরের অভিযোগ
তিনি বলেন, ছাত্রদল লিখে থাকলেও তারা পাল্টা দেয়াল লিখন লিখতে পারতো। তা না করে তারা হামলা করেছে। এতে বোঝা যায় যে সকল ক্যাম্পাসে শিবির তুলনামূলক শক্তিশালী, সেখানে কতটা সন্ত্রাসী কার্যক্রম চালাতে পারে। সেই ধারাবাহিকতায় চট্টগ্রামে সন্ত্রাসী কার্যক্রম একটু বেশি চালাচ্ছে শিবির, বেশ কয়েকটি প্রতিষ্ঠানে তারা এমন কর্মকাণ্ড ঘটাচ্ছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন