ঢাকা   মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতাদের দ্বিপাক্ষিক বৈঠক

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১২:১১ পিএম

বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতাদের দ্বিপাক্ষিক বৈঠক

সফররত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিনিধিদলের সঙ্গে গণচীনের শীর্ষ নেতৃবৃন্দের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) চীনের আইডিসিপিসি ভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চীনের ভাইস প্রেসিডেন্ট হান জেং এবং চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান জানান, বৈঠকে দুই পক্ষ বাংলাদেশ–চীন সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে এবং পারস্পরিক স্বার্থে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে একমত হয়।

আলোচনায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, দুই দেশের কূটনৈতিক সম্পর্ক এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা হয় বলে জানানো হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানে চীনের ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান। পাশাপাশি তিস্তা প্রকল্প, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, জ্বালানি ও অবকাঠামো খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দেন।

চীনা পক্ষ বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে সহযোগিতা আরও সম্প্রসারণের আশ্বাস দেয়।

বৈঠকে উভয় পক্ষ রাজনৈতিক দল ও রাষ্ট্রীয় পর্যায়ে নিয়মিত যোগাযোগ ও সফর বিনিময় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে। বৈঠক শেষে উভয় পক্ষ পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ–চীন সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন