ঢাকা   সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দলবল নিয়ে জামায়াতে যোগ দিলেন জাতীয় পার্টির দুই নেতা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৫:২১ পিএম

দলবল নিয়ে জামায়াতে যোগ দিলেন জাতীয় পার্টির দুই নেতা

টাঙ্গাইলের মির্জাপুরে কর্মী-সমর্থকদের নিয়ে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন জাতীয় পার্টির দুই নেতা। রোববার (২৬ এপ্রিল) উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কাশেম এবং বহুরিয়া ইউনিয়ন ছাত্র সমাজের সভাপতি ওয়াসিম মিয়ার নেতৃত্বে তারা জামায়াতে ইসলামীতে যোগ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ইয়াহ হিয়াহ খান মারুফ। তিনি বলেন, রোববার মির্জাপুর প্রেস ক্লাবে এসে জাতীয় পার্টির নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দিয়েছেন। তাছাড়া গত ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতের হয়ে কাজ করেছেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ নেতাকর্মীরা। জামায়াতের ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে অন্তত ৩০ জন নেতাকর্মীসহ তিনি আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিয়েছেন।

সদ্য জামায়াতে যোগ দেওয়া আবুল কাশেম বলেন, আমি দীর্ঘ ১৫ বছর বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছি। কিন্তু আওয়ামী লীগ বা বিএনপি থেকে দলীয় সাপোর্ট পাইনি। সামনের দিনগুলোতে জামায়াতে ইসলামী আমাকে ও নেতাকর্মীদের মূল্যায়ন করবে এমন আশ্বাসে আমি এই সংগঠনে যোগ দিয়েছি।

জামায়াতে যোগ দিলেন বিএনপি ও জাপার ৩০ নেতাকর্মীজামায়াতে যোগ দিলেন বিএনপি ও জাপার ৩০ নেতাকর্মী

এ সময় যোগদান অনুষ্ঠানে উপস্থিত আরও ছিলেন ছাত্র সমাজের সভাপতি ওয়াসিম মিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মির্জাপুর উপজেলা শাখার সেক্রেটারি আবুল কাশেম মৃধা, সেক্রেটারি জেনারেল জাহাঙ্গীর আলম শাজাহান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা শাখা ও কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ আব্দুল্লাহ তালাকদারসহ অনেকেই।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন