ঢাকা   সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রায় পক্ষে না এলে হাইকোর্টে যাবো: মনিরা শারমিন

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পিএম

রায় পক্ষে না এলে হাইকোর্টে যাবো: মনিরা শারমিন

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন মনিরা। সোমবার নির্বাচন কমিশনে আপিল শুনানি হয়েছে। তবে এখনো আপিলের কোনো রায় দেওয়া হয়নি।

এ বিষয়ে মনিরা শারমিন বলেন, আমরা আপিল করেছি। শুনানি ছিল। তবে রায় পাইনি। ইসির রায় পক্ষে আসলে ভালো না হলে আমি হাইকোর্টে যাবো। বারবার বলছি আমি যে প্রসেসো চাকরি ছেড়েছি এটা দেখতে হবে। আইন সবার জন্য সমান না। সরকারি দলের জন্য আইন ভিন্ন দেখছি।’

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাষ্ট্রায়ত্ত কৃষি ব্যাংকের চাকরি ছাড়ার তিন বছর পার না হওয়ায় আইন অনুযায়ী এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এ সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন তিনি।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন