ঢাকা   সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রাষ্ট্রপতিকে ধন্যবাদ দিলে বেগম জিয়ার আত্মা কষ্ট পাবে: জামায়াত এমপি আতাউর

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ পিএম

রাষ্ট্রপতিকে ধন্যবাদ দিলে বেগম জিয়ার আত্মা কষ্ট পাবে: জামায়াত এমপি আতাউর

রাষ্ট্রপতিকে ধন্যবাদ দিলে তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মা চরমভাবে কষ্ট পাবে বলে মন্তব্য করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান।

সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ওপর ভাষণ দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

জামায়াতে ইসলামীর এই এমপি বলেন, যে রাষ্ট্রপতি (মো. সাহাবুদ্দিন) আমাদের তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারের অন্ধকারে রেখে হত্যা করাকে বৈধতা দিয়েছিলেন। আজ সেই রাষ্ট্রপতিকে আমরা যদি ধন্যবাদ দেই, আমি নিশ্চিত বিশ্বাস করি, এর মাধ্যমে বেগম খালেদা জিয়ার আত্মা চরমভাবে কষ্ট পাবে।

তিনি আরও বলেন, এই রাষ্ট্রপতি বিগত সময়ে ফ্যাসিজমের সব কাজকে বৈধতা দিয়েছিলেন। এই রাষ্ট্রপতিকে আজ যারা ট্রেজারি বেঞ্চ থেকে ধন্যবাদ জানান, তার পাশে কেউ একজন মুচকি হাসেন। এই ভেবে হাসেন যে এই রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানানো ঠিক নয়। এই রাষ্ট্রপতিকে সম্মান জানালে খালেদা জিয়ার আত্মা কষ্ট পাবে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!