ঢাকা   রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

একযোগে ২৯ কমিটি ঘোষণা করল ছাত্রদল

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৯:৫২ এএম

একযোগে ২৯ কমিটি ঘোষণা করল ছাত্রদল

দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দলীয় কার্যক্রম গতিশীল করতে বড় ধরনের সাংগঠনিক পরিবর্তন এনেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার (২ মে) সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, মহানগর এবং জেলা পর্যায়ে একযোগে ২৯টি নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সাংগঠনিক সিদ্ধান্ত জানানো হয়।

ঘোষিত এসব কমিটির মধ্যে বেশ কয়েকটিকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়েছে, আবার কোনো কোনো ক্ষেত্রে আংশিক ও বর্ধিত কমিটি অনুমোদিত হয়েছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সাতটি বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছে ছাত্রদল।

এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ও পুণ্ড্র ইউনিভার্সিটিতে আংশিক কমিটি এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয়েছে বর্ধিত কমিটি। পেশাজীবী শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ময়মনসিংহ, সিরাজগঞ্জ ও জামালপুর মেডিকেল কলেজে আংশিক কমিটি অনুমোদন পেয়েছে।

মহানগর ও জেলা পর্যায়ের ছাত্র রাজনীতিতেও এই ঘোষণার মাধ্যমে বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ৯টি মহানগরের কমিটির মধ্যে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ময়মনসিংহ মহানগর, ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা এবং জামালপুর মহানগরে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে। কুমিল্লার ক্ষেত্রে আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। এছাড়া নেত্রকোনা, নরসিংদী, হবিগঞ্জ, খাগড়াছড়ি ও মানিকগঞ্জ জেলা ছাত্রদলেরও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় সংসদ।

কলেজ পর্যায়ের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে পাঁচটি গুরুত্বপূর্ণ কলেজের কমিটি পুনর্গঠন করা হয়েছে। এর মধ্যে ঐতিহ্যবাহী আনন্দমোহন কলেজে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। জয়পুরহাট সরকারি কলেজ, হাজী মিছির আলী ডিগ্রি কলেজ এবং নারায়ণগঞ্জ কলেজে আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হয়েছে। এছাড়া রাজধানীর অন্যতম প্রধান শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজে দেওয়া হয়েছে বর্ধিত কমিটি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন