ঢাকা   রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিগত ১৬ বছরে মেগা প্রজেক্টের নামে ‘মেগা ডাকাতি’ হয়েছে: সারজিস

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৪:৪৭ পিএম

বিগত ১৬ বছরে মেগা প্রজেক্টের নামে ‘মেগা ডাকাতি’ হয়েছে: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বাংলাদেশে বিগত ১৬ বছরে আমরা দেখেছি মেগা প্রজেক্টের নামে মেগা ডাকাতি হয়েছে। এবং এগুলোর মধ্য দিয়ে দিন শেষে আমাদের প্রয়োজনীয় মেগা প্রজেক্টগুলোও দীর্ঘমেয়াদে বাংলাদেশের মানুষের উপর একটা বোঝা হিসেবে পরিণত হয়েছে।

রোববার (৩ মে) রাজধানীর কাকরাইলে ইন্সটিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এনসিপিট সংস্কার বাস্তবায়ন কমিটির আয়োজনে জাতীয় কনভেনশনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘বর্তমানে আমরা দেখি অন্তর্বর্তীকালীন সরকার বা বিভিন্ন রাজনৈতিক শক্তি নিয়ে সমালোচনা হয়। বিএনপির দিক থেকে যখন আমরা শুনি, তখন অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনাও হয়। কিন্তু আমরা যেন বিগত ১৬–১৭ বছরের এই বিশাল লুটপাটের ইতিহাস ভুলে না যাই। এই শোষণগুলো আমাদের আলোচনায় থাকতে হবে। কারণ এই ইতিহাস ভুলে গেলে ভবিষ্যতে আবার একই ঘটনা ঘটবে। তারা দর্শক হয়ে বসে থাকবে, আর আমরা লড়াই করব—এটা হতে পারে না।’

তিনি আরও বলেন,‘ভবিষ্যতে যেনো মেগা প্রজেক্টের নামে আর কোনো মেগা ডাকাতি না হয়। ক্ষমতায় টিকে থাকার জন্য যেন কোনো ঠিকাদার বা সিন্ডিকেটকে সুবিধা না দেওয়া হয়। ঋণ খেলাপি সংস্কৃতি ও পাচার বন্ধ করতে হবে।’

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বর্তমান সরকারের উচিত আগামী পাঁচ বছরের জন্য একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার নেতৃত্ব নেওয়া। তাদের মনে রাখতে হবে, যতই চাপ বা প্রভাব আসুক না কেন, জনগণের বিরুদ্ধে গিয়ে আর লুটপাটের সুযোগ থাকবে না’

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!