ঢাকা   শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এনসিপির কাঠামোয় বড় পরিবর্তনের উদ্যোগ, থাকছে না কিছু শীর্ষ পদ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ মে ২০২৬, ১১:২৬ এএম

এনসিপির কাঠামোয় বড় পরিবর্তনের উদ্যোগ, থাকছে না কিছু শীর্ষ পদ

ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) সাংগঠনিক কাঠামোতে ব্যাপক পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। দলটির ইসি কমিটির সাম্প্রতিক সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ পদ বিলুপ্ত করে নতুন কাঠামোয় দল পরিচালনার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ৮টায় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ইসি কমিটির সভায় ৬১ সদস্যের মধ্যে অর্ধেকের বেশি সদস্য অংশ নেন। দীর্ঘ আলোচনার পর বর্তমান সাংগঠনিক বিন্যাসে পরিবর্তন আনার বিষয়ে অধিকাংশ সদস্য একমত হন।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, মুখ্য সংগঠক, মুখ্য সমন্বয়ক ও মুখপাত্র পদ বিলুপ্ত করা হচ্ছে। একই সঙ্গে মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) ও মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) পদও আর রাখা হচ্ছে না।

নতুন প্রস্তাবিত কাঠামোতে পুরো কমিটি আহ্বায়ক কমিটি হিসেবে পরিচালিত হবে। সেখানে আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম সদস্য সচিব এবং আহ্বায়ক কমিটির সদস্যরা থাকবেন। পাশাপাশি প্রতিটি বিভাগীয় শহরে একজন সাংগঠনিক সম্পাদক ও দুজন সহ-সাংগঠনিক সম্পাদক নিয়োগের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

সভা সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, আগামীকাল অনুষ্ঠেয় সাধারণ সভায় এসব প্রস্তাব উত্থাপন করা হবে। সাধারণ সভায় অনুমোদন মিললে আগামী কয়েক দিনের মধ্যেই নতুন কাঠামোর কমিটি ঘোষণা করা হতে পারে। পরবর্তী জাতীয় সম্মেলন পর্যন্ত এ কমিটিই দায়িত্ব পালন করবে বলে জানা গেছে। তবে সভায় অধিকাংশ সদস্য নতুন কাঠামোর পক্ষে মত দিলেও কয়েকজন সদস্য বিদ্যমান সাংগঠনিক কাঠামো বহাল রাখার পক্ষে অবস্থান নেন।

 

বার্তা বাজার/এস এইচ

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!