ঢাকা   শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সরকারকে অবশ্যই শরিয়তের আইন বাস্তবায়ন করতে হবে: জামায়াতের নায়েবে আমির

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ মে ২০২৬, ১১:০৩ পিএম

সরকারকে অবশ্যই শরিয়তের আইন বাস্তবায়ন করতে হবে: জামায়াতের নায়েবে আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, সরকারকে অবশ্যই শরিয়তের আইন বাস্তবায়ন করতে হবে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারা কোরআন-সুন্নাহ বিরোধী কোনো আইন করবেন না। আর আমরা শরিয়তের আইন বাস্তবায়নের পক্ষে। সুতরাং এটা বাস্তবায়ন করতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়।

শনিবার রাজশাহীতে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে তিনি এ কথা বলেন।

অধ্যাপক মুজিবুর রহমান কোরআনের সুরা হজের ৪১ আয়াত তেলাওয়াত করে বলেন, সেখানে আল্লাহ বলেছেন, আমি যদি পৃথিবীতে কাউকে কর্তৃত্ব দান করি তাহলে তারা যেন নামাজ কায়েম করে, জাকাত প্রতিষ্ঠা করে, ভালো কাজের আদেশ দেয় এবং খারাপ কাজে নিষেধ করে। তিনি বলেন, সুতরাং সরকারকে শরিয়তের আইন বাস্তবায়ন করতে হবে।

একই অনুষ্ঠানে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম বলেন, আমরা কোরআন-সুন্নাহ মানি তাই আমাদের দেশে সব ধর্মের মানুষ নিরাপদ। ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা।

তিনি আরো বলেন, ভারত বাংলাদেশকে অশান্ত করার জন্য নতুন পরিকল্পনা হাতে নিয়েছে। আমাদের দেখতে হবে এখানে শুভেন্দুর কোনো চর আছে কিনা।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!