ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গুলশানের বাড়ির মালিকানার কাগজ খালেদা জিয়ার হাতে তুলে দিলেন গণপূর্ত উপদেষ্টা!"

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১১:৫৬ পিএম

গুলশানের বাড়ির মালিকানার কাগজ খালেদা জিয়ার হাতে তুলে দিলেন গণপূর্ত উপদেষ্টা!"

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাড়ির নামজারির কাগজপত্র অবশেষে তাঁর হাতে তুলে দিয়েছে সরকার। বুধবার রাত ৯টার দিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান নিজে গিয়ে এই কাগজ হস্তান্তর করেন।

ওই সময় উপস্থিত ছিলেন গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম ও রাজউকের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম। সূত্র জানায়, এটি ছিল একটি সৌজন্যমূলক সাক্ষাৎ, যেখানে আধা ঘণ্টার মতো তাঁরা ছিলেন।

খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার জানান, উপদেষ্টা কিছু কাগজ সঙ্গে করে এনেছিলেন এবং তা নেত্রীর হাতে তুলে দেন। যদিও ঠিক কী ধরনের কাগজ তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।

১৯৮১ সালের ৩১ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর তাঁর স্ত্রী খালেদা জিয়াকে গুলশান এলাকায় দেড় বিঘা জমির ওপর একটি বাড়ি বরাদ্দ দেওয়া হয়। তিনি এখন যে 'ফিরোজা' নামের বাড়িতে থাকেন, এটি সেই বাড়ির কাছেই অবস্থিত। এছাড়াও সেনানিবাসে আরও একটি বাড়ি তাঁর নামে বরাদ্দ ছিল, যা পরে একটি আওয়ামী লীগ সরকারের সময় বাতিল করা হয়।

সরকারি সূত্রগুলো বলছে, গুলশানের বাড়িটি খালেদা জিয়ার ব্যবহারে থাকলেও এতদিন সেটির নামজারি তাঁর নামে ছিল না। বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিষয়টি দ্রুত নিষ্পত্তি করে। যদিও শারীরিক অসুস্থতার কারণে কাগজ হস্তান্তরের আনুষ্ঠানিকতা এতদিন পিছিয়ে ছিল।

সরকারি কর্মকর্তারা জানায়, সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এখন আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়ার নামে বাড়িটি নামজারি করা হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন